Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক

ফের চালু হচ্ছে ডিভি লটারি

ফের চালু হচ্ছে ডিভি লটারি

দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) লটারি। ট্রাম্প প্রশাসনের ডিভি লটারি বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলায় গত সোমবার (১৯ অক্টোবর) দেশটির একটি ফেডারেল আদালত এ কর্মসূচি পুনরায় চালুর পক্ষে রায় দিয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে ডিভি লটারির বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে। আবেদন গ্রহণের জন্য নির্ধারিত পোর্টাল চালুর তারিখ ০১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন কার্যক্রম অন্তত ৩০ দিন চালু রাখার কথা রয়েছে। এ ছাড়া ০৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত আবেদনকারীদের বিষয়ে নোটিশ দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

০৮:০২ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

ফ্রান্সে বিভিন্ন শহরে আংশিক কারফিউ জারি

ফ্রান্সে বিভিন্ন শহরে আংশিক কারফিউ জারি

ফ্রান্সের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ও দাঙ্গার পর প্রয়োজন অনুযায়ী স্থানীয়ভাবে আংশিক কারফিউ জারির জন্য আঞ্চলিক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। দেশটির সরকার স্বীকার করেছে, সপ্তাহান্তের সহিংস বিক্ষোভের সময় কয়েকটি স্থানে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছিল। সোমবার (১৯ অক্টোবর) জরুরি মন্ত্রিসভা বৈঠকের পর লেকর্নু বলেন, জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি পুরোপুরি সংকল্পবদ্ধ। প্রয়োজন হলে স্থানীয় ও আংশিক কারফিউ জারি করা যেতে পারে। তবে প্যারিসের মতো পুরো শহরে কারফিউ জারির কোনো প্রশ্নই নেই বলে তিনি জানান। সাংবাদিকদের তিনি বলেন, জরুরি অবস্থা ঘোষণা করা প্রয়োজন বলে বিবেচিত হলে সরকার তা করতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে আংশিক কারফিউই ‘অধিক উপযুক্ত’ বলে মনে হচ্ছে। কোন কোন শহরে এবং কীভাবে কারফিউ কার্যকর করা হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

০৯:৩৮ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

রাশিয়ায় ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন

রাশিয়ায় ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন

রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৭ অক্টোবর) রাত থেকে রোববার ভোর পর্যন্ত চালানো এ হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ছোড়া ১ হাজার ১৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালও হামলার লক্ষ্যবস্তু ছিল। ইউক্রেনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট জানিয়েছে, হামলার পর টার্মিনাল এলাকায় আগুন ধরে যায়। রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্ট পিটার্সবার্গের একটি সরবরাহকেন্দ্রেও হামলা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিষ্ঠান ওজোন।

০৯:২৪ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

শাহজালালে নিজের লাগেজ লাইভ দেখতে পারবেন যাত্রীরা

শাহজালালে নিজের লাগেজ লাইভ দেখতে পারবেন যাত্রীরা

উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপ সরাসরি দেখতে পারবেন যাত্রীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ হ্যান্ডলিং কার্যক্রম সরাসরি দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ জন্য বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ। তিনি জানান, লাগেজ ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যাত্রীরা তাদের লাগেজ কোথায় আছে এবং কোনো সমস্যা হয়েছে কিনা, তা সরাসরি দেখতে পারবেন।

০৭:৫২ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার

হুথিদের দখলে তাইজের একাধিক জেলা

হুথিদের দখলে তাইজের একাধিক জেলা

গুরুত্বপূর্ণ তাইজ শহরের জেবেল সবর পাহাড়ের দিকে যাওয়ার একাধিক গুরুত্বপূর্ণ জেলা দখল করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। জেবেল সবর থেকে তাইজ শহর পুরোটা দেখা যায়। এ কারণে হুথিরা এটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। এছাড়া পুরো তাইজ শহরকেও ঘিরে ধরছে তারা। আলজাজিরা জানিয়েছে, যদি হুথিরা পাহাড়টি দখলে নেয় তবে তারা শহরের বেশিরভাগ রাস্তাঘাঁট এবং ইয়েমেনি বাহিনীর সেনাদের দিকে নজরদারি করতে পারবে। এরসঙ্গে পাহাড়টি দখল করলে তারা শহরটি দখলের ক্ষেত্রে সহায়তা পাবে। এজন্য শহরের ভেতর তাদের যোদ্ধাদের যেতেও হবে না।

০৬:৪৭ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement