Apan Desh | আপন দেশ

হতাশ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:০৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

হতাশ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক

ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর জানুয়ারি মাসের বেতন এখনো অনুমোদন পায়নি। ফলে চলতি সপ্তাহে তাদের বেতন পরিশোধের সুযোগ নেই।

সোমবার (০২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা যায়।

মাউশি সূত্র বলছে, সোমবর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জানুয়ারির বেতন অনুমোদন হয়নি। সরকারি ছুটির কারণে অনুমোদন মিললেও জিও জারি ও এজি অফিসে পাঠানোর প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। এ কাজ হবে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি)।

এ কারণে চলতি সপ্তাহে বেতন বিতরণ সম্ভব হচ্ছে না। মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহের শেষ কার্যদিবসের মধ্যে বেতন-ভাতা দেয়ার চেষ্টা করা হবে। এমপিওভুক্ত শিক্ষকরা নিয়মিত বেতনের ওপর নির্ভরশীল। বেতন না পাওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে। পরিবার পরিচালনাতেও পড়ছে প্রভাব।

আরও পড়ুন <<>> ইন্টার্নশিপ সনদ পেলেন বাকৃবির ৫৯তম ভেটেরিনারি ব্যাচের শিক্ষার্থীরা

সূত্র জানায়, প্রতি মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা বেতনের প্রস্তাব পাঠান। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করা হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয়। চূড়ান্ত অনুমোদন মিললে টাকা ব্যাংকে পাঠানো হয়। সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এতে বেতন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হয়েছে। মাউশির কর্মকর্তারা বলছেন, নতুন পদ্ধতিতে অনুমোদন ও বিতরণ আগের তুলনায় দ্রুত হচ্ছে।

তবে চলমান বিলম্বে শিক্ষকদের মধ্যে হতাশা বাড়ছে। তারা আশঙ্কা করছেন, ছুটি বা প্রযুক্তিগত জটিলতায় অনুমোদন আরও দেরি হলে মার্চ মাসের বেতনও ঝুঁকিতে পড়তে পারে। শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, আগামী সপ্তাহের শেষের দিকে বেতন বিতরণ শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান