Apan Desh | আপন দেশ

প্লট দুর্নীতি

শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:০৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

ছবি : আপন দেশ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একই মামলায় যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। 

রায়ে দুই মামলায় শেখ হাসিনাকে ৫ বছর করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাস করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর করে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাস করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আর আদালতে আত্মসমর্পণ করায় সাবেক রাজউক কর্মকর্তা খুরশিদ আলমকে মানবিক ও অসুস্থতা বিবেচনায় ১ বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাচলে ২০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজধানীতে স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করেন তারা। 

আরও পড়ুন : আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

এ ছাড়া ভাই-বোনের নামে প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন বলেও উঠে আসে তদন্তে।

পরে দুই মামলায় ২২ জনকে অভিযুক্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে একই অভিযোগের চার মামলায় শেখ হাসিনা ও তার পরিবারকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়