Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে নৌকা বাইচ দেখতে হাজারো দর্শনার্থীর ঢল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:৩৪, ৮ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে নৌকা বাইচ দেখতে হাজারো দর্শনার্থীর ঢল

ছবি: আপন দেশ

টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে এলেংজানী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে ওই ইউনিয়নে বরুহাবাসীর উদ্যোগে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

আরওপড়ুন<<>>ভাড়া বাসায় মিলল মা-কুবি ছাত্রীর মরদেহ

এদিকে, গ্রামবাংলার ঐতিহ্য এ নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দু’পাড়ে হাজারো দর্শনার্থীর ঢল নামে। এলেংজানী নদীতে বিকেলে প্রতিযোগিতা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।

এ সময় নৌকা বাইচ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণদের আগমনে নদীর দু’পাড়ে মিলনমেলায় পরিণত হয়। উৎসব মুখর এ প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

 এতে সভাপতিত্ব করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার মো. গোলাম মাওলা। এ সময় বিএনপির অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩