Apan Desh | আপন দেশ

নৌকা

প্রতিবন্ধী জনির সংসার চলে দড়ি টেনেই

প্রতিবন্ধী জনির সংসার চলে দড়ি টেনেই

বয়স ৩৫ বছর কিন্তু দেখলে মনে হয় বয়স যেন আরও কম। মুখে তারুণ্যের ছাপ থাকলেও জীবনসংগ্রাম তাকে প্রতিদিনই কঠিন বাস্তবতার মুখোমুখি করে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা রয়েছে। অন্য কোনো কাজ করার সামর্থ্যও নেই। তাই ভোর হলেই হাতে তুলে নেন নৌকার সঙ্গে বাঁধা দড়ি। নদীর এক পাড় থেকে অন্য পাড়ে দড়ি টেনে নৌকা পার করেন মানুষ। আর এ কাজ থেকে পাওয়া সামান্য আয় তুলে দেন বাবার হাতে। সে টাকাতেই চলে পরিবারের ছয় সদস্যের সংসার। জনি মোল্লা বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়া দাইড় গ্রামের বাসিন্দা। তার বাবা মনি মোল্লা। ছোটবেলা থেকেই নৌকা চালানোর সঙ্গে জড়িয়ে পড়েন জনি। কখনো বাবার সঙ্গে নদীতে মাছ ধরেছেন, আবার কখনো নৌকা চালিয়ে মানুষ পারাপার করেছেন। দীর্ঘ আট বছর ধরে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারসংলগ্ন কুলিয়া দাইড় খেয়াঘাটে দড়ি টেনে মানুষ পারাপারের সহযোগিতা করছেন তিনি।

০৮:২৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

মালয়েশিয়ায় নৌকাডুবি, ১৪ অভিবাসী নিখোঁজ

মালয়েশিয়ায় নৌকাডুবি, ১৪ অভিবাসী নিখোঁজ

মালয়েশিয়ার পশ্চিম উপকূলে অনিবন্ধিত অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ৩৭ জন অভিবাসী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে পেরাক রাজ্যের মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানিয়েছে, স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বারনামা সংবাদ সংস্থার তথ্যমতে, সামুদ্রিক পুলিশ, নৌবাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্যদের সহায়তায় এমএমইএর দুটি জাহাজ এ তল্লাশি অভিযানে অংশ নিয়েছে।

০৩:৫৫ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

পাবনার মাঝ পদ্মায় যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ একজন নিখোঁজ

পাবনার মাঝ পদ্মায় যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ একজন নিখোঁজ

পাবনার ঈশ্বরদীতে পদ্মায় নদীতে নৌকার টোল আদায় নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ আহত একজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত। বুধবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীকুণ্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মনিরুজ্জামান। আহতরা হলেন, পাকশীর বাঘইল স্কুলপাড়ার জহুরুল ইসলাম টুটুল (৫৫)। তিনি গুলিতে আহত হয়ে নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। আজ বেলা ২টা পর্যন্ত পরিবারের সদস্যসহ স্থানীয়রা চেষ্টা করেও তার হদিস মেলেনি। আহত অন্যরা হলেন- বাঘইল কসাইপাড়া গ্রামের আমিনুল ইসলাম রানা (৪০), বাঘইল শহীদপাড়ার শিবলু সিদ্দিকী (৪২) ও বাঘইল সরদারপাড়ার মাহফুজুর রহমান মঞ্জু (৪২)।

১০:০৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement