Apan Desh | আপন দেশ

প্রতিযোগিতা

দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় জোর দেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় জোর দেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ এখন আর কোনো ঐচ্ছিক বিষয় নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা, বিনিয়োগ আকর্ষণ এবং বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (১৯ মে) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল এবং বাণিজ্য প্রতিযোগিতার জন্য দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ- শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় দায়িত্বশীল ব্যবসায়িক আচরণকেন্দ্রিক একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের প্ল্যাটফর্ম বিভিন্ন মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় জোরদার করবে এবং নীতিগত নির্দেশনা, সচেতনতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নে সহায়তা করবে।

০৪:৪৭ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

গোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬’-এর আঞ্চলিক পর্ব। তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে এবং তাদের প্রোগ্রামিং ও গণনাভিত্তিক চিন্তাধারায় দক্ষ করে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)। শনিবার (১৬ মে) সকাল ১০টায় গোবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এসময় জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬, জাতীয় কুইজ-২০২৬, সিএসও ও নিরাপদ ইন্টারনেট দিবসের কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড-২০২৬ এবং নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়।

০৬:৫৪ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

সরকারি উদ্যোগে শুরু হচ্ছে কোরআন প্রতিযোগিতা

সরকারি উদ্যোগে শুরু হচ্ছে কোরআন প্রতিযোগিতা

সরকারি উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী এ আয়োজন শুরু হবে। প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে উপজেলা বা জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মঙ্গলবার (০৩ মার্চ ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৮ বছর), ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৫ বছর) ও ‘গ’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনুর্ধ্ব ১২ বছর)।

০৩:৩৯ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

না’গঞ্জে বিতর্কিত সাখাওয়াতে ডুবছে বিএনপি

না’গঞ্জে বিতর্কিত সাখাওয়াতে ডুবছে বিএনপি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই নারায়ণগঞ্জ শহরের রাজনীতিতে প্রভাব বেড়েছে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের। তবে ৫ আগস্টের পর থেকে তার একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সংকটে পড়েছে। আদালতপাড়ায় ভাঙচুর, আসামি মারধর ও ঐতিহ্যবাহী ‘বায়তুল আমান’ ভবন গুঁড়িয়ে দেয়ার নেতৃত্বে ছিলেন তিনি। বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ ও রশিদ চেয়ারম্যানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের পক্ষে মামলা লড়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সে সাখাওয়াত আবার আসন্ন নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচনের তোড়জোড় শুরু করেছেন। নিজেকে বিএনপির মনোনীত প্রার্থী দাবি করে তৃণমূলে বিভ্রান্ত ছড়াচ্ছেন। নারায়ণগঞ্জ পাঁচ আসনে এরমধ্যে মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। দীর্ঘদিন ধরে মাসুদ নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রতিটি ভোটারে কাছে ছুটে যাচ্ছেন।  

১০:৩৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement