Apan Desh | আপন দেশ

টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে দুস্থ-মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ

টাঙ্গাইলে দুস্থ-মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থ বছরে অসহায় দুস্থ, গরীব মানুষ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৯ জন সুবিধাভোগীর মাঝে ১৭ লাখ ৩০ হাজার টাকার চেক  হস্তান্তর করা হয়। সুবিধাভোগীদের মধ্যে অসহায় ও দুস্থদের চিকিৎসা সহায়তা এবং গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য এ অর্থ প্রদান করা হয়। টাঙ্গাইল জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।

০৮:১০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

টাঙ্গাইলে শহীদ ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবি

টাঙ্গাইলে শহীদ ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবি

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে আলোচনা সভা ও  বিক্ষোভ মিছিল হয়েছে। তিনি দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে শহীদ ফারুক স্মৃতি সংসদের আয়োজনে টাঙ্গাইল শহীদ মিনারে এ আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।

০৪:০৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

টাঙ্গাইলে সরকারের ১৫ কোটি টাকা গচ্চার আশঙ্কা

টাঙ্গাইলে সরকারের ১৫ কোটি টাকা গচ্চার আশঙ্কা

টাঙ্গাইলের কালিহাতীতে একটি পরিত্যক্ত ডোবার ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। যেখানে কোনো পানি প্রবাহ নেই। পানি প্রবাহহীন এ স্থানে বিপুল অর্থ ব্যয়ে নতুন করে সেতু নির্মাণকে রাষ্ট্রের কোটি কোটি টাকার মহাপচয় হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। এলাকাবাসীর দাবি, কোনো জনস্বার্থ ছাড়াই কেবল কাগজ-কলমের রিপোর্টের ওপর ভিত্তি করে এ প্রকল্প নেয়া হয়েছে। এখানে সেতু না করে স্থানটি মাটি ভরাট করে সোজা সড়ক নির্মাণ করলে একদিকে যেমন দুর্ঘটনা কমবে, অন্যদিকে সরকারের বড় অঙ্কের অর্থ সাশ্রয় ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

০৭:১১ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

টাঙ্গাইলে সুইট ফেস্টিভ্যাল শুরু

টাঙ্গাইলে সুইট ফেস্টিভ্যাল শুরু

টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য সুইট ফেস্টিভ্যাল মেলা। জিআই স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বখ্যাত টাঙ্গাইল শাড়ি, শতবর্ষের ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম এবং স্থানীয় কৃষ্টি-সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের প্রাণকেন্দ্র শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে ওই জমকালো উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

০৮:১৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

পাঁচ বছরের সন্তানকে পিটিয়ে হত্যা করল বাবা-সৎ মা

পাঁচ বছরের সন্তানকে পিটিয়ে হত্যা করল বাবা-সৎ মা

টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকা  ১৭ নম্বর ওয়ার্ডের তাওহিদ নামে পাঁচ বছরের এক শিশুকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করেছে তার বাবা ও সৎ মা। শিশুটির বাবার নাম তাসিম। সে ১৭নং ওয়ার্ডের বাসিন্দা। নিশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (০২ সেপ্টেম্বর) পারিবারিক বিরোধের জের দীর্ঘদিন ধরেই শিশু তাওহিদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। আজও তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে অবুঝ শিশুটি নির্যাতন সহ্য করতে না পেরে নিস্তেজ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

০৮:০৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। বিএনপির নেতৃত্বে এ দেশের মানুষ গণতন্ত্র লালন করেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। সোমবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি`র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৮:৫১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

চাঁদা না পেয়ে হুমকি, আতঙ্কে পাটকল ম্যানেজারের মৃত্যু

চাঁদা না পেয়ে হুমকি, আতঙ্কে পাটকল ম্যানেজারের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না পেয়ে পাটকলের ম্যানেজারকে হুমকি দেয়ার পর আতঙ্কে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ভূঞাপুর থানাধীন সারপলশিয়া মৌজায় অবস্থিত ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মিলের সুপারভাইজার মো. আক্তার হোসেন বাদী হয়ে থানায় মামলা করলেও পুলিশ কেবল চাঁদাবাজির ধারায় তা রেকর্ড করেছে। আসামিদের ভয়ে আতঙ্কিত হয়ে ম্যানেজারের মৃত্যুর বিষয়ে কোনো ব্যবস্থা তো নেয়া হয়ইনি। উল্টো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে দিয়েছে পুলিশ। বিষয়টি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

০৬:৪৫ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর খেলার উদ্বোধন 

টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর খেলার উদ্বোধন 

টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর খেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে প্রিণ্ট মিডিয়ার বটতলাস্থ কার্যালয়ে ওই খেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সহ-সভাপতি আলোকিত বাংলাদেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক দৈনিক আগামীর সময় ও বিজয় টিভির টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক এশিয়া টেলিভিশনের সাংবাদিক শফিকুজ্জামান খান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ঢাকা প্রতিদিন ও ইসলামিক টিভির সাংবাদিক ইমরুল হাসান বাবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

০৮:৫৭ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। বুধবার (০৫ আগস্ট) সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগার প্রাঙ্গণে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। বাঁধন, সরকারি সা’দত কলেজ ইউনিট, বিভাগীয় জোন-০১, টাঙ্গাইলের সহযোগিতায় এ উদ্যোগে পাঠাগারের শতাধিক পাঠক-সদস্য ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি নারী-পুরুষ, যুবক, বয়স্কসহ নানা বয়সী মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করার সুযোগ পেয়েছেন। একই সঙ্গে তাদের রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তদান এবং জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়। অনেকেই প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পেরে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

০৭:৩৫ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement