Apan Desh | আপন দেশ

‘নির্বাচন বানচালের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে’

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

‘নির্বাচন বানচালের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের সব ধরনের তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সভাটির আয়োজন করে বরিশাল বিভাগীয় প্রশাসন। লক্ষ্য ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিবাদের দোসর, দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে। নির্বাচনপূর্ববর্তী চার দিন নিবিড় টহল চালানোর নির্দেশ দেন তিনি। চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিভিন্ন বাহিনীর সমন্বয়ে টহল জোরদার করার কথাও বলেন। তিনি জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাতে হবে। সব অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় নির্বাচন ঘিরে জনগণ ও রাজনৈতিক দলের প্রত্যাশা অনেক বেশি। সে প্রত্যাশা পূরণে সবচেয়ে বড় দায়িত্ব তাদের কাঁধে। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন এমন মানদণ্ড স্থাপন করবে, যা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হবে।

আরও পড়ুন <<>> নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

তিনি আরও বলেন, সামান্য ভুল বা বিচ্যুতিতে যাতে নির্বাচন ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের আস্থা ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো আপস হবে না। ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে। নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয়, সে লক্ষ্যে পরিবেশ উন্নত রাখার নির্দেশ দেন তিনি।

তিনি জানান, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন, জেলা ও উপজেলা নির্বাচন অফিস, গোয়েন্দা সংস্থা, পুলিশ, সশস্ত্র বাহিনী, র‍্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ড এবং বিচারিক ও ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলা পর্যায়ে নিয়মিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা আয়োজনের নির্দেশ দেন। সমন্বয়ে কোনো গ্যাপ, অবহেলা বা দ্বন্দ্ব বরদাশত করা হবে না বলেও জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হামের প্রাদুর্ভাব, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার বিশ্ববাজারে কমলো তেলের দাম রাজশাহীর কালিদাসখালিতে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে জবাব বিজিবির সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ হজযাত্রী, মারা গেছেন আরও একজন ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, নিহত ৫ আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত : ট্রাম্প