Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন কর্মশালা পণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:২১, ২ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন কর্মশালা পণ্ড

টাঙ্গাইলে সাংবাদিকদের দু’পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) নির্বাচনকালীন দুই দিনের কর্মশালা পণ্ড হয়ে গেছে।

সোমবার(০২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে পিআইবির উদ্যোগে দুইদিন ব্যাপী ওই প্রশিক্ষণ  কর্মশালা উদ্বোধনের কথা ছিল।

জানা গেছে, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট(পিআইবি) দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের নির্বাচনকালীন দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ৫০ জন সাংবাদিক নিয়ে সোমবার দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের বিষয়টি চূড়ান্ত করা হয়। তবে বিরোধ দেখা দেয় কর্মশালায় অংশগ্রহনের পাল্টাপাল্টি তালিকা নিয়ে। 

আরও পড়ুন<<>>‘নির্বাচন বানচালের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে’

টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে ৫০ জনের তালিকা পাঠানো হয় পিআবিতে। অপরদিকে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন যৌথভাবে ৫০ জনের তালিকা পাঠায়। দুপক্ষের তালিকা একত্র করে ৫০ জনের নাম নিশ্চিত করণে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এমতাবস্থায় উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে তালিকা পাঠানোর জন্য বলা হয়। কিন্তু তালিকার বিষয়ে ছাড় না দিতে উভয়পক্ষ অনড় অবস্থানে থাকে। বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে কর্মশালা বাতিলের সিদ্ধান্ত নেয় পিআইবি কর্তৃপক্ষ।

প্রসঙ্গতঃ সরকারি ও বেসরকারিভাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালাসহ সর্বক্ষেত্রে দীর্ঘদিন টাঙ্গাইল প্রেসক্লাবের একক আধিপত্য ছিল। বিশেষ করে আওয়ামী লীগের গত ১৭ বছর তাদের এ আধিপত্য ছিল অপ্রতিরোধ্য। জেলা আওয়ামী লীগের আশির্বাদপুষ্ঠদের দখলে ছিল প্রেসক্লাবের প্রধান প্রধান চেয়ার। ফলে ওইসব ভুঁইফোর সাংবাদিকরা টাঙ্গাইলে একক আধিপত্য গড়ে তোলে। প্রগতিশীল ও স্বাধীন মতপ্রকাশের পথ রুদ্ধ হয়ে যায়। কিন্তু ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর চিত্র পাল্টে যায়। ওইসব সাংবাদিক নেতাদের একক আধিপত্য ও স্বৈরতান্ত্রিকতায় প্রগতিশীল ও স্বাধীন মতপ্রকাশের অনুসারী সাংবাদিকরা আঘাত হানে। ফলে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে।

সম্প্রতি বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে টাঙ্গাইল সার্কিট হাউসের সভাকক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় যোগদানের লক্ষে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন যৌথভাবে সাংবাদিকদের তালিকা জমা দেয়। যথারীতি সভাকক্ষে নির্ধারিত সময়ে কর্মশালাও শুরু হয়। তবে ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রেসক্লাবের তালিকাভুক্ত সাংবাদিকরা যোগ দেয়নি। কিন্তু তাদের কারণে সেদিনের কর্মশালা থেমে থাকেনি। উপস্থিত টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের নিয়ে কর্মশালা সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ প্রেসকাউন্সিল।

কর্মশালার সমাপনী বক্তব্যে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান একেএম আব্দুল হাকিম বলেন, প্রেস কাউন্সিরের কাছে কোনো প্রেসক্লাব গুরুত্বপূর্ণ নয়- তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সাংবাদিক। শুধুমাত্র সাংবাদিকদের নিয়েই প্রেস কাউন্সিল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে। প্রেসক্লাব বা কোনো সংগঠনে সদস্য হওয়া সাংবাদিকদের জন্য বাধ্যতামূলক নয় বলেও অভিমত দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হামের প্রাদুর্ভাব, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার বিশ্ববাজারে কমলো তেলের দাম রাজশাহীর কালিদাসখালিতে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে জবাব বিজিবির সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ হজযাত্রী, মারা গেছেন আরও একজন ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, নিহত ৫ আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত : ট্রাম্প