Apan Desh | আপন দেশ

লেনদেন

কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে টোকেন লেনদেন বাধ্যতামূলক

কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে টোকেন লেনদেন বাধ্যতামূলক

প্রথমবার কোনো ব্যাংক কার্ড বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হলে সর্বোচ্চ ৫০০ টাকার একটি ‘টোকেন লেনদেন’বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রথমবার কোনো কার্ড এমএফএস ব্যক্তিগত হিসাবের সঙ্গে সংযুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি লেনদেন করতে হবে। ওই লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি পুরোপুরি সক্রিয় হবে এবং এরপর গ্রাহক স্বাভাবিকভাবে যেকোনো পরিমাণ অর্থ ‘অ্যাড মানি’ করতে পারবেন।

০৯:২৭ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ১৭৯ টি কোম্পানির শেয়ারের দর। তবে কমেছে গতদিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমান। বুধবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১৭ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে।

০৩:৫৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

সূচকের পতন লেনদেন ৯৫৬ কোটি

সূচকের পতন লেনদেন ৯৫৬ কোটি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২২৩ টি কোম্পানির শেয়ারের দর। গতদিনের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমানও। সোমবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৬১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩০০ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।

০৩:৪৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement