Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে লেনদেন ৮৪৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ৮৪৪ কোটি টাকা

ফাইল ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ৯০ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৬ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ১০ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৭ শতাংশ বেড়ে ১ হাজার ১১৯ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ বেড়ে ২ হাজার ১২২ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <<>> দুই ঘণ্টায় ৪৩০ কোটি টাকা লেনদেন

দিনটিতে ডিএসইতে মোট ২ লাখ ১৭ হাজার ৯৮৪টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ২৬ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার ৪০২টি শেয়ার ও ইউনিট।

এদিন মোট ৩৮৫টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়