ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ৩৬৬ কোটি টাকা লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা শেষে বেলা ১২টা ০২ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৫৮ কমে ৫ হাজার ৫৬২ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন<<>>শরীয়াহভিত্তিক অর্থায়নে আইপিডিসিকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন
একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১০ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ দশমিক ৩৫ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ১০৫ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৩৬৬ কোটি ৬৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২০ টির শেয়ারদর বেড়েছে, ২০১টির কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































