Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন  ৫৬৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৭, ৬ অক্টোবর ২০২৬

সূচকের পতনে লেনদেন  ৫৬৪ কোটি টাকা

ছবি : আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৫৬৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। 

মঙ্গলবার (০৬ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ২৯ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে ৫ হাজার ৪২৪ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৬৫ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে ২ হাজার ৭৭ দশমিক ০৯ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৪ দশমিক ৯৩ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ কমে ১ হাজার ৭৪ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <<>> সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন 

দিনশেষে ডিএসইতে মোট ৫৬৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির শেয়ারদর বেড়েছে এবং ২৭০টির কমেছে।

এদিন ডিএসইতে মোট ১৮ কোটি ৭ লাখ ২ হাজার ২৯১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৭২ হাজার ১৭৮টি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়