Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৩৬৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২১, ১৮ অক্টোবর ২০২৬

সূচকের পতনে লেনদেন ৩৬৫ কোটি টাকা

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৩৬৫ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ৪২২ দশমিক ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ দশমিক ৯৭ পয়েন্টে। ডিএসইএস সূচক ৩ দশমিক ৭২ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> সোনালী পেপারের বোর্ড সভা ২৬ অক্টোবর

দিন শেষে ডিএসইতে মোট ৩৬৫ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন মোট ১১ কোটি ৬১ লাখ ৯৬ হাজার ৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৪৬২টি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ১০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২১৭টির।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়