ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। সোমবার (০৫ অক্টোবর) প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৯ টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন বেলা ১২টা ০৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে।
আরও পড়ুন<<>>এপেক্স ফুডসের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০৮৯ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৮৭ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৫৪ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৯টি, কমেছে ১৩৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ারের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































