Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা

ছবি : আপন দেশ

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ দিন মোট ৭২৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে ৫ হাজার ৫৩২ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএস৩০ সূচক ১২ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমে ২ হাজার ৯৯ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস সূচক ১২ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ কমে ১ হাজার ১০৩ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <<>> দুই ঘন্টায় ৩৬৬ কোটি টাকা লেনদেন

দিনটিতে ডিএসইতে মোট ২ লাখ ৩ হাজার ৪৮১টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার ১৫৯টি শেয়ার ও ইউনিট।

এদিন বাজারে ৭৫টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। বিপরীতে ২৭৭ প্রতিষ্ঠানের দর কমেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়