Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৬৩৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সূচকের পতনে লেনদেন ৬৩৪ কোটি টাকা

ফাইল ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচকসহ সবকটি সূচকই কমেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে ৫ হাজার ৫২৪ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে ডিএসইর শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ১ হাজার ৯৮ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ ৩ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ২ হাজার ৯৪ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> সূচক বেড়ে চলছে লেনদেন

এদিন ডিএসইতে মোট ১ লাখ ৭২ হাজার ৬১৫টি লেনদেন হয়েছে। এসময়ে ২০ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৭৯০টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৬৩৪ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা।

এদিন ডিএসইতে ১৪২টি কোম্পানি ও ফান্ডের শেয়ারদর বেড়েছে, দর কমেছে ১৭৮টির।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়