Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৪২, ১৪ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে চলছে লেনদেন

ছবি : আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। বুধবার (১৪ অক্টোবর) লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৩ পয়েন্টে। ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৪ পয়েন্টে।

আরও পড়ুন<<>>সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স

এ সময় লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৩ টির, দর কমেছে ৫৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৩৫ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৬৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৫৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫ টির, দর কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়