ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন মোট ৬০৪ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ২৬ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৬৩ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৯৩ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে ২ হাজার ৯৬ দশমিক ৮৪ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১১ দশমিক ৩০ পয়েন্ট বা ১.০৪ শতাংশ বেড়ে ১ হাজার ৮৬ দশমিক ০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন <<>> দুই ঘণ্টায় ৩০৫ কোটি টাকার লেনদেন
দিনশেষে ডিএসইতে মোট ৬০৪ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯১টির শেয়ারদর বেড়েছে এবং ১৩৪টির কমেছে।
এদিন ডিএসইতে মোট ১৯ কোটি ৪১ লাখ ৫২ হাজার ৭৪২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৭২টি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































