ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়।
রোববার (০৪ অক্টোবর) ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমে ৫ হাজার ৪৮২ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ কমে ২ হাজার ৮৫ দশমিক ২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ কমে ১ হাজার ৮৯ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন <<>> শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার
দিনশেষে ডিএসইতে মোট ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন মোট ১৭ কোটি ১২ লাখ ২৮ হাজার ৮৮৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মাধ্যমে মোট ১ লাখ ৭১ হাজার ৯০৭টি ট্রেড সম্পন্ন হয়েছে।
বাজারের লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৬টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ২৯১টির দর কমেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































