Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সূচকের উত্থানে লেনদেন চলছে

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে এদিন ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯৬ ও ২০৮৭ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ দিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৫২টির এবং অপরির্বতিত রয়েছে ৯০টি কোম্পানির শেয়ারদর।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-ওরিয়ন ইনফিউশন, সার্প ইন্ডাস্ট্রি, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, এনভয় টেক্সটাইল, আলহাজ্ব টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, সামিট পোর্ট ও ফার কেমিক্যাল।

আরও পড়ুন<<>>মেঘনা সিমেন্টের ক্রেডিট রেটিং প্রকাশ

এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ১৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের দর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়