Apan Desh | আপন দেশ

দুই ঘণ্টায় ৪৩০ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দুই ঘণ্টায় ৪৩০ কোটি টাকা লেনদেন

ছবি: আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৪ টির শেয়ারদর বেড়েছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্রমতে এদিন বেলা ১২টা ০০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯৩ পয়েন্টে।

আরও পড়ুন<<>>ইস্টার্ন ব্যাংকের পরিচালকের শেয়ার উপহার গ্রহণের ঘোষণা

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১৮ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৬৫ লাখ ১২ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৫টি, কমেছে ৬০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়