ছবি : আপন দেশ
আমরা টেকনোলজিসের চলতি অর্থবছরের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) শেয়ার প্রতি লোকসান বেড়েছে ৯০ শতাংশ। বছরের প্রথম ৯ মাসে এ লোকসান বেড়েছে।
বিক্রি বা আয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় কোম্পানিটির শেয়ার প্রতি আয়সহ (ইপিএস) প্রধান আর্থিক সূচকগুলোতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে কোম্পানি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ লোকসানের পরিমাণ ছিল ৯৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮৭ পয়সা বা ৯০ শতাংশ।
কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী, বিক্রি বা আয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ইপিএসসহ সব প্রধান আর্থিক সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে। একই সময়ে পরিচালন ব্যয় ও সরবরাহকারীদের পাওনা পরিশোধের পরিস্থিতি আগের বছরের তুলনায় অনুকূলে থাকলেও নগদ অর্থ সংগ্রহ উল্লেখযোগ্যভাবে কমেছে।
আরও পড়ুন <<>> সূচকের বড় উত্থানে লেনদেন ৫০৪ কোটি টাকা
এর পাশাপাশি অর্থায়ন ব্যয় বেড়ে যাওয়ায় নগদ প্রবাহেও বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
তৃতীয় প্রান্তিকেও বেড়েছে লোকসান
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) আমরা টেকনোলজিসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল ৩৩ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান বেড়েছে ৩২ পয়সা বা প্রায় ৯৭ শতাংশ।
এর আগে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৬৭ পয়সা। আর প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) লোকসান হয়েছিল ৫২ পয়সা।
অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকের প্রতিটিতেই লোকসান করেছে আমরা টেকনোলজিস।
এদিকে, গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬২ পয়সায়।
আপন দেশ/কেএম/এসএস
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































