ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৭২৩ কোটি ১১ লাখ টাকা লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে ৫ হাজার ৫৩১ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ কমে ২ হাজার ১০৩ দশমিক ৫৫ পয়েন্টে। ডিএসইএস সূচক ২ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে ১ হাজার ১০০ দশমিক ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন <<>> সূচকের উত্থানে লেনদেন চলছে
দিন শেষে ডিএসইতে মোট ৭২৩ কোটি ১১ লাখ টাকা লেনদেন হয়েছে। এদিন মোট ২২ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৫৭২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৮৩টি ট্রেডে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, বিপরীতে ২৪২টির দর কমেছে। ফলে বাজারে দরপতনের পাল্লাই ভারী ছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































