ফাইল ছবি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯৯ ও ২০৮৯ পয়েন্টে রয়েছে।
এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১৩৩টির এবং অপরির্বতিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ারদর।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, সার্প ইন্ডাস্ট্রি, প্যারামাউন্ট টেক্সটাইল, মালেক স্পিনিং, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনভয় টেক্সটাইল, আলহাজ্ব টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল ও বেক্সিমকো ফার্মা।
আরও পড়ুন<<>>সূচকের উত্থানে লেনদেন ৫৫৬ কোটি টাকা
এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৭৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ১৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































