Apan Desh | আপন দেশ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৫৬, ৬ অক্টোবর ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন 

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। মঙ্গলবার (০৬ অক্টোবর) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৮২ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টায় অর্থাৎ ১২টা ১৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫০ পয়েন্টে।

আরও পড়ুন<<>>ইস্টার্ণ হাউজিংয়ের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৮০ এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৯৯ পয়েন্ট কমে ২ হাজার ০৮০ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৮২ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টি কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়