ছবি : আপন দেশ
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ২০ লাখ টাকা।
এসময় প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৬১ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ডিএসইএস ও ডিএস৩০ সূচক।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদের শেষে বাজারটির প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৯৪ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৯ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৫ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ বেড়ে ২ হাজার ৯২ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন <<>> সূচকের উত্থানে লেনদেন চলছে
এসময় ডিএসইতে মোট ১ লাখ ৬৮ হাজার ২০টি লেনদেন হয়েছে। এসব লেনদেনে ১৯ কোটি ৫২ লাখ ৬৪ হাজার ৩৩০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৬ কোটি ২০ লাখ টাকা।
এসময় বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮০টির শেয়ারদর বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৫৩টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































