Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৫৬৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩০, ১১ অক্টোবর ২০২৬

সূচকের পতনে লেনদেন ৫৬৮ কোটি টাকা

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকা।

রোববার (১১ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫১ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই-৩০ সূচক ২ দশমিক ২২ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮০ দশমিক ৩১ পয়েন্টে।

আরও পড়ুন <<>> চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ৩৫ শতাংশ

ডিএসইর ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনটিতে মোট লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন ১৮ কোটি ৮৮ লাখ ১১ হাজার ৪৯৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৯১টি।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টির এবং কমেছে ২৬৪টির।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়