Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে লেনদেন ৪১৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৪, ১৪ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ৪১৬ কোটি টাকা

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ৪১৬ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৯ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪০৮ দশমিক ৯০ পয়েন্ট।

এদিন ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯২ দশমিক ৬৩ পয়েন্টে। ডিএসইএস সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> সূচকের উত্থানে চলছে লেনদেন

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে বাজারটিতে মোট ৪১৬ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বুধবার ডিএসইতে মোট ১৫ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ৬৩০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন মোট ১ লাখ ৪৮ হাজার ৬১৭টি লেনদেন সম্পন্ন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ১৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিটের দাম।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়