ফাইল ছবি
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ৪১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটের সর্বশেষ এ তথ্য পাওয়া যায়।
ডিএসইর ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৮ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ১১ পয়েন্ট কমে ২ হাজার ৮৯ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ০ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭০ দশমিক ১৪ পয়েন্টে।
আরও পড়ুন <<>> সামাজিক মাধ্যমে প্রতারণা শেয়ারবাজারের বড় চ্যালেঞ্জ: ডিএসই চেয়ারম্যান
এদিন মোট লেনদেন হয়েছে ৪১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৭৬১টি। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৯৫টি।
এছাড়া লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৫টির এবং কমেছে ১৩৭টির।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































