Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৬, ২৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৫৭, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৪০৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ৫ হাজার ৩৮৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএস-৩০ সূচক ২ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার ৮৭ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৬ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে ১ হাজার ৪৬ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <<>> সূচকের পতনে লেনদেন ৪১০ টাকা

দিন শেষে ডিএসইতে মোট ৪০৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন মোট ১৪ কোটি ৪১ লাখ ২৫ হাজার ২৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫৪৭টি।

বাজারের সার্বিক চিত্রে দেখা যায়, এদিন ১০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২২৬টির। অর্থাৎ দরপতনের তালিকায় থাকা কোম্পানির সংখ্যা দরবৃদ্ধির তালিকার চেয়ে বেশি ছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়