ফাইল ছবি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। সোমবার (২১ সেপ্টেম্বর) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ৩৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বেলা ১১টা ৩৪ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৯৭ কমে ৫ হাজার ৫৬৮ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন<<>>সূচকের উত্থানে লেনদেন ৭৪৭ কোটি টাকা
একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৭ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১০ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ দশমিক ২৬ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ১২ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৩৭৭ কোটি ১৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩০ টির শেয়ারদর বেড়েছে, ১৯৮টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































