Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে লেনদেন ৭৪৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ৭৪৭ কোটি টাকা

ছবি : আপন দেশ

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ০৬ পয়েন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯২ দশমিক ২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ১১ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ বেড়ে ১ হাজার ১১৮ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ২০ দশমিক ০৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৫ শতাংশ বেড়ে ২ হাজার ১২১ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <<>> সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

দিনটিতে ডিএসইতে মোট ২ লাখ ১ হাজার ৬৩৯টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ২৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ৬১২টি শেয়ার ও ইউনিট।

এদিন মোট ৩৮৮টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮৭টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়