Apan Desh | আপন দেশ

সূচকের পতলে লেনদেন ৪৫২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৪, ১২ অক্টোবর ২০২৬

সূচকের পতলে লেনদেন ৪৫২ কোটি টাকা

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ৪৫২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০ দশমিক ৮৫ শতাংশ কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪০৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৮৯ শতাংশ কমে ১ হাজার ৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৪২ শতাংশ কমে ২ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আইটিসি

এদিন ডিএসইতে ৪৫২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৮ টি কোম্পানির, বিপরীতে ৩০২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়