Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৪১০ টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩২, ২৬ অক্টোবর ২০২৬

সূচকের পতনে লেনদেন ৪১০ টাকা

ছবি : সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন মোট লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৭ লাখ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ০১ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯৯ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের অবস্থানের তুলনায় সূচকটি কমেছে শূন্য দশমিক ৬১ শতাংশ।

এদিন ডিএসইর ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৯৯ পয়েন্ট কমে ২ হাজার ৯০ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৭ দশমিক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> গ্লোবাল হেভি কেমিক্যালসের পর্ষদ সভা ৪ নভেম্বর

দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৭ লাখ টাকা। এদিন মোট ১৪ কোটি ৬ লাখ ২০ হাজার ৮২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫৫২টি।

এদিকে, ডিএসইতে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে এবং ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়