Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে একদিনে রেকর্ড মৃত্যু, মোট প্রাণহানি ৪০০

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩২, ২৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে একদিনে রেকর্ড মৃত্যু, মোট প্রাণহানি ৪০০

ফাইল ছবি

ক্রমশ দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪০০ জন। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন রোগী।

আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৩৭ জন। এর আগে, গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়