উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পাঁচটি সম্পত্তির বর্তমান বাজারমূল্য নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে বিভিন্ন স্থানে থাকা পাঁচটি সম্পত্তির হিসাবভিত্তিক মূল্য ছিল ২০ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৪৭ টাকা। সম্পত্তিগুলো ক্রয়ের পর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এগুলোর মূল্য নির্ধারণ করা হয়নি।
আরও পড়ুন<<>>সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৪১৬ কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত যোগ্য ও স্বনামধন্য মূল্যনির্ধারণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসব সম্পত্তির মূল্য নির্ধারণ করা হবে।
বর্তমানে সম্পত্তিগুলোর বাজারমূল্য কত, তা জানতে পেশাদার মূল্যনির্ধারণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
মূল্যায়ন প্রতিবেদন পাওয়ার পর প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে উত্তরা ফাইন্যান্স। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারবাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থাকলে তা-ও পালন করবে কোম্পানিটি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































