ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ৪৩০ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা লেনদেন হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ০৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩২ দশমিক ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটি কমেছে ০ দশমিক ৩৩ শতাংশ।
এদিন ডিএসইর ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৬৭ পয়েন্ট কমে ২ হাজার ১০১ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৯ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৬০ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন <<>> সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
দিন শেষে ডিএসইতে ৬৪টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২৮৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে কয়েকটি কোম্পানির শেয়ারদর।
এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা। এসময়ে ১৪ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ১০১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৬১টি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































