Apan Desh | আপন দেশ

কলকাতা

দেশে এলো ৬ বাংলাদেশির মরদেহ, হোটেল মালিক আটক

দেশে এলো ৬ বাংলাদেশির মরদেহ, হোটেল মালিক আটক

বুধবার (১৯ আগস্ট) কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার (২২ আগস্ট) দেশে এসে পৌঁছেছে। নিহত সপ্তম ব্যক্তির মরদেহ পরিবারের ইচ্ছানুযায়ী কলকাতাতেই সৎকার করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এ ঘটনার পর কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা-ইনের মালিক বীরেশ্বর মিত্রকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ওই হোটেলে অগ্নিকাণ্ডের পর ঝাড়খন্ডের ধানবাদে পালিয়ে গিয়েছিলেন তিনি।

১০:০৯ পিএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement