Apan Desh | আপন দেশ

কার কাছে ভালোবাসা শিখেছেন জোতির্ময়ী

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৯, ৮ এপ্রিল ২০২৬

কার কাছে ভালোবাসা শিখেছেন জোতির্ময়ী

জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এখন বড় পর্দারও নায়িকা। দেবের ‘প্রজাপ্রতি ২’ চলচ্চিত্রে অভিনয়ের    মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর শাকিব খানের নায়িকা হয়ে বাংলাদেশি সিনেমায় প্রবেশ করেন তিনি।

'প্রিন্স' নামে সে সিনেমাটি গত রোজার ঈদে মুক্তি পায়। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে 'প্রিন্স' সিনেমা নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে ব্যক্তিগত নানা প্রসঙ্গে তুলে ধরেন অভিনেত্রী। সেখানেই নায়িকা জানান কার কাছে থেকে ভালবাসা শিখেছেন।

বর্তমানে সিঙ্গেল থাকলেও এক সময় প্রেমে জড়িয়েছিলেন জ্যোতির্ময়ী। অভিনেত্রী বলেন, সে প্রেম ভেঙে যায়। আমাদের ভালোবাসাটা একই রকম ছিল। কোনো কারণে আমাদের সম্পর্ক টেকেনি। একটা চাবি দিয়ে কি সব তালা খোলা যায়?

তিনি বলেন, আমাদের একটু সমস্যা হয়েছিল। আমি কাউকে খারাপ বলছি না। ও ওর মতো, আমি আমার মতো। একটা সময়ে এসে মনে হচ্ছিল, সব ঠিকমতো হয়ে উঠছিল না।

আরও পড়ুন<<>>জয়া আহসানের গ্ল্যামারে মুগ্ধ নেটিজেনরা

জ্যোতির্ময়ী বলেন, একটা সম্পর্কের শুরু হয় ভালো লাগা থেকে, কিন্তু নানা কারণে সে বোঝাপড়া, ভালো লাগা একসময় থাকে না। আমরা নিজেরাই সম্পর্ক থেকে সরে এসেছি। ঝগড়া–ঝামেলা না করে আলাদা হয়ে যাই। পরে তারও মনে হয়েছিল— অন্য জায়গায় গিয়ে ভালো থাকতে পারবে। এখন সে তার মতো ভালো আছে। আমি আমার মতো আছি।

তিনি বলেন, আমি সবসময়ই মনে করি, একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য সবার আগে দরকার বিশ্বাস। কারণ আমরা বেঁচেই থাকি বিশ্বাসে।

সাবেক প্রেমিকের কাছ থেকে কী শিখেছেন— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমার সাবেক আমাকে অনেক কিছু শিখিয়েছে। ওর কাছে শিখেছি ভালোবাসা। ওই প্রেমটাই খুব মনোযোগ দিয়ে করেছিলাম। সব মিলিয়ে আমরা একসময় ভালোই ছিলাম। কিন্তু সময় সবসময় একরকম যায় না।

এদিকে দেশের ভক্তরা তাকে নিয়ে ফেসবুকে বেশ সবর। অনেকেই নাকি তার প্রেমেও পড়েছেন। সে খবরও শুনেছেন। তবে বাংলাদেশে বিয়ে করতে চান না এ নায়িকা। জ্যোতির্ময়ী বলেন, বর্তমানে তিনি একা রয়েছেন। তবে বিয়ে নিয়ে আপাতত ভাবছেন না। আর বাংলাদেশে কখনো বিয়েও করতে চাই না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়