টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক
রাজনীতিতে খুব একটা আগ্রহী নন-এমন ধারণাই দীর্ঘদিন ছিল টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে। তাই চলতি বছরের শুরুতে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হওয়ায় অনেকেই বিস্মিত হয়েছিলেন।
তবে চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝিতে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি পদ থেকে পদত্যাগ করেছেন কোয়েল মল্লিক। এর মধ্যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও প্রায় আড়াই বসন্ত কাটিয়ে ফেলেছেন তিনি।
এবার ক্যারিয়ারে নতুন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। খুব শিগগির বাংলা ধারাবাহিকে নাম লিখছেন কোয়েল মল্লিক।
সূত্রের খবর, বাংলা টেলিভিশন চ্যানেলে কোরিয়ান এক শোয়ের আদলে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। সে বাংলা সংস্করণেই দেখা যাবে ‘টলিউড কুইন’কে।
আরও পড়ুন<<>>গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতাদের সমর্থন
দ্বিতীয়বার মাতৃত্বের পর রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন অভিনেত্রী। তবে বাংলায় রাজনৈতিক পালাবদলের পর তাতেও যতিচিহ্ন পড়ে। এমন আবহে দেব কিংবা জিতের সঙ্গে তার জুটি বাঁধার কথা শোনা গেলেও দাপুটে প্রত্যাবর্তনের জন্য কোয়েল ছোটপর্দাকে বেছে নিয়েছেন বলেই শোনা যাচ্ছে।
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যিশুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস, কোরিয়ান শোয়ের ওই বাংলা সংস্করণ সম্প্রচারিত হবে সোনি চ্যানেলে।
যদিও সংশ্লিষ্ট শোয়ের নাম এখনও অধরা, তবে কোয়েল মল্লিকের মতো ‘দাপুটে কাস্ট’ হলে যে এ শো বেশ বড় পরিসরে টিভির পর্দায় আছড়ে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































