Apan Desh | আপন দেশ

গরুর মাংস খেতে চাওয়ায় বিপাকে ভারতীয় অভিনেতা, করলেন মামলা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৫, ৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:০৫, ৯ সেপ্টেম্বর ২০২৬

গরুর মাংস খেতে চাওয়ায় বিপাকে ভারতীয় অভিনেতা, করলেন মামলা

বিশ্বজিৎ চক্রবর্তী। ফাইল ছবি

ঢাকায় এসে গরুর মাংস খাওয়ার কথা বলে চরম বিপাকে পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। আর এমন পরিস্থিতিতে মামলাও করেছেন বলে তিনি জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ডট ইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, ঢাকায় এসে বিশ্বজিৎ চক্রবর্তীর গরুর মাংস খেতে চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকেই তার সমালোচনা করেন। বিশেষ করে তার গরুর মাংস খাওয়ার মন্তব্য নিয়েই আপত্তি জানান অনেকে।

কেউ মন্তব্য করেন, একজন হিন্দু অভিনেতা প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা কীভাবে বলতে পারেন? আবার কেউ তাকে কটাক্ষ করে বলেন, কলকাতায় ফিরলে তাকে ‘ডিম’ খাওয়ানো হবে। অন্য একজন আবার তাকে বাংলাদেশেই থেকে যাওয়ার পরামর্শ দেন। 

তবে বর্ষীয়ান অভিনেতার পাশেও দাঁড়ান অনেকে। তাদের মন্তব্য, কে কী খাবে সেটা তার ব্যক্তিগত পছন্দ। তাই সে বিষয়ে অন্য কারও নাক গলানোর প্রয়োজন কী? 

এ বিষয়ে আজকাল ডট ইনকে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, আমার পেট, আমার মন, আমার হাত। যে খাবার যে খাব সে জন্য যে টাকা খরচ হবে, সেটাও তো আমারই! তাহলে আমি কী খাব, কতটা খাব সেটা ঠিক করে দেবে অন্য কেউ? বললেই হলো নাকি?

আরও পড়ুন <<>> রুনা লায়লা ‘মৃত্যুর গুজবে’ তানি লায়লার ক্ষোভ

তিনি বলেন, গত ৪ তারিখ গিয়েছিলাম বাংলাদেশ। ৫ তারিখ দেশে ফিরেও এসেছি। ওইটুকু তো সময়। যাই হোক, আমার এক বোনের জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষেই গিয়েছিলাম। যেমন আতিথেয়তা পেয়েছি, আমি অভিভূত।

মামলা করার বিষয়টি জানিয়ে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, আমি মামলা দায়ের করেছি। তাই এ বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন, তাই এ বিষয়ে আর কিছু বলাটা এর থেকে বেশি সমাচীন হবে না। 

অবশ্য গরুর মাংস নিয়ে কোনো হিন্দু অভিনেতা বা পরিচিত মুখের মন্তব্য ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। বলিউডের রণবীর কাপুর থেকে শুরু করে কলকাতার জনপ্রিয় সঞ্চালিকা-অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়কে তৈরি হয়েছে বড় বিতর্ক।

বাংলাদেশের রান্না নিয়ে একটি ইউটিউব সিরিজে গরুর মাংস রান্না দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সুদীপা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়