Apan Desh | আপন দেশ

কলকাতায় আগুন: হোটেল মালিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫০, ২২ আগস্ট ২০২৬

কলকাতায় আগুন: হোটেল মালিক গ্রেফতার

ছবি: সংগৃহীত

কলকাতার ‍‘শিখা ইন’ হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়। এ ঘটনার তিনদিন পরে হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালার ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাটের ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ওই ফ্ল্যাটটি তার বাবা বিমল মোহন মিত্রেরর নামে ছিল। মঙ্গলবার (১৮ আগস্ট) ভয়াবহ ওই দুর্ঘটনার পর থেকে সেখানেই আত্মগোপন করেছিলেন বীরেশ্বর।

ঘটনার পর থেকে ৪৬ বছর বয়সী বীরেশ্বরের খোঁজে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হলেও তিনি কার্যত অধরাই ছিল। এমনকি ঘটনার পরদিন থেকেই তার ফোনটিও বন্ধ ছিল।

আরও পড়ুন <<>>> রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

ইতিমধ্যেই শিখা ইন হোটেলের ইজারাদার হিসাবে নিবন্ধিত আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করেই এ বীরেশ্বরের খোঁজ পাওয়া যায়।

তবে শুধু ‘শিখা ইন’ নয় নিউমার্কেটের আরেকটি হোটেলের মালিকও ছিলেন বীরেশ্বর। সেটিও বেআইনিভাবে চলছিল বলে অভিযোগ উঠেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়