Apan Desh | আপন দেশ

কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়তে বাধা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫০, ১৫ মে ২০২৬

কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়তে বাধা

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের সময় রাজাবাজার ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, রাজাবাজার এলাকায় রাস্তায় নামাজ আদায় ঘিরে মুসল্লিদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এরপরই পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। পরে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন যুবক পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। রাস্তাতেই নামাজ আদায়ের অবস্থানে অনড় থাকেন। এতে এলাকায় সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

ঘটনার পর দ্রুত স্থানীয় থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

আরও পড়ুন <<>> ভারতের কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন প্রশাসনিক নিয়ম সম্পর্কে অনেকের অবগত না থাকার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত নজরদারি চলছে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয়দের একাংশের দাবি, জনবহুল সড়কে এভাবে নামাজ আদায় করলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়