Apan Desh | আপন দেশ

সোহমের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সোহমের বিরুদ্ধে মামলা

মাত্র কয়েকদিন আগেই চেক বাউন্স মামলায় কারাগারে যেতে হয়েছিল রাজপাল যাদবকে। সে আলোচনার মধ্যেই এবার অভিযোগ উঠেছে টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন অভিনেতা ও রাজনীতিক শাহিদ ইমাম। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শাহিদ ইমামের দাবি, সোহম তার কাছ থেকে ৬৮ লাখ টাকা ধার নিয়েছিলেন। ঋণের কিছু অংশ পরিশোধের পর আর যোগাযোগ রাখেননি এবং তাকে হুমকিও দিয়েছেন।

অভিযোগের বিষয়ে সোহম চক্রবর্তী বলেছেন, হুমকি দেয়ার অভিযোগ মিথ্যা। টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি তিনি একাধিকবার দিয়েছেন। তিনি মনে করেন, নির্বাচনের আগে তাকে অপদস্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানিয়েছেন, আইনি নোটিশ পেয়েছেন এবং বিষয়টি তার আইনজীবী দেখভাল করছেন। সোহম আরও বলেন, যদি শাহিদ আইনি পথে যান, তবে তিনি নিজেও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন <<>> ফাটাকেষ্ট স্টাইলে ভাইরাল প্রতিমন্ত্রী, প্রশ্ন তুললেন সালমান

শাহিদের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় রয়েছে সোহমের। ২০২১ সালে ‘পাকা দেখা’ সিনেমার জন্য তিনি ৬৮ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সোহম জানান, তখন আরও কিছু টাকা দেয়া হওয়ার কথা ছিল। যা পরে আর পাওয়া যায়নি। অন্যদের কাছ থেকে বাকি টাকার কোনো দাবি নেই।

সোহমের কথায়, তিনি ইতিমধ্যেই ২৫ লাখ টাকা পরিশোধ করেছেন এবং বাকি ৪৩ লাখ টাকা পরিশোধ করবেন। তবে কয়েকটি সিনেমার মুক্তি আটকে থাকায় এবং ব্যবসা ভালো না হওয়ায় হাতে টাকা না এলে ঋণ শোধ সম্ভব হচ্ছে না। সোহম অভিযোগ করেন, শাহিদ তার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch