জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। করোনা মহামারির সময় বিয়ের পিঁড়িতে বসে আলোচনার জন্ম দিয়েছিলেন এ টালিউড নায়িকা। বিয়ের বছরেই প্রথম সন্তানের মা হয়েছেন তিনি। পূজা জানিয়েছেন ফের মা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভ্লগে স্বামী কুণাল ভার্মার সঙ্গে এ সুখবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। শুধু সুখবরই নয়, ভিডিওতে এক সন্তান থাকার পর দ্বিতীয় সন্তানের আগমনে পরিবারে যে বাস্তব চ্যালেঞ্জ আসে, সেসব বিষয় নিয়েও খোলামেলা কথা বলেন পূজা ও কুণাল।
এর আগে প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে আইনি বিয়ে সম্পন্ন করেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। করোনা মহামারির সময় বড় আয়োজন না করে বিয়ের জন্য নির্ধারিত বাজেট সমাজসেবামূলক কাজে দান করেছিলেন তারা। একই বছরের অক্টোবর মাসে তাদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম সন্তান কৃষভ।
আরও পড়ুন<<>>নিজের রুপ নিয়ে যা বললেন পূর্ণিমা
বিয়ের চার বছর পর এবার পরিবারে আসছে নতুন সদস্য। বর্তমানে নতুন অতিথিকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন এ তারকা দম্পতি। অভিনয় জীবনে পূজা বন্দ্যোপাধ্যায় দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এ ছাড়া তাকে দেখা গেছে ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’সহ একাধিক সিনেমায়। ওয়েব সিরিজ ‘পাপ’ ও ‘ক্যাবারে’-তেও অভিনয় করেছেন তিনি।
বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি টেলিভিশনেও জনপ্রিয় মুখ পূজা। ‘কাহানি হামারে মহাভারত কি’ এবং ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’–র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘বাংলা ড্যান্স বাংলা ড্যান্স’ অনুষ্ঠানের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































