Apan Desh | আপন দেশ

প্রযোজকের কাছ থেকে ‘কুপ্রস্তাব’ পেয়েছিলেন সুকন্যা 

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪০, ১১ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:৪৭, ১১ এপ্রিল ২০২৬

প্রযোজকের কাছ থেকে ‘কুপ্রস্তাব’ পেয়েছিলেন সুকন্যা 

অভিনেত্রী সুকন্যা দত্ত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুকন্যা দত্ত। ছোট পর্দার এ অভিনেত্রী আবারও চাঞ্চল্যকর বিতর্কের জন্ম দিলেন। তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন টেলিভিশন প্রযোজক এবং ‘টেন্ট সিনেমা’র কর্ণধার সুশান্ত দাস। অভিনেত্রীর দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে তিনি মানসিক ও শারীরিক হেনস্তার শিকার হয়ে আসছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি পোস্ট করেছেন সুকন্যা। সে পোস্ট নিয়ে ইতোমধ্যে ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’-এর দ্বারস্থ হয়েছেন সুকন্যা দত্ত।

কয়েক বছর আগের ঘটনা একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সুকন্যা দত্ত বলেন, গত আট বছর ধরে তাকে এবং তার পরিবারকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক হেনস্তা করে আসছেন সুশান্ত দাস। ঘটনার সূত্রপাত ধারাবাহিক ‘দীপ জ্বেলে যাই’-এর সেটে বলে জানান এ অভিনেত্রী। 

আরও পড়ুন<<>>সৎ থাকলে দেশ ছাড়তে হয় না : অনন্ত জলিল

সুকন্যা বলেন, সুশান্ত দাস আমাকে ‘কুপ্রস্তাব’ দিয়েছিলেন। তিনি বলেছিলেন— আমি যদি রাজি না হই, তবে আমার দৃশ্যটি রাখা হবে না। আমি রাজি হইনি বলে শেষ পর্যন্ত সত্যিই আমার সিনটি বাদ দিয়ে শুধু একটি পাসিং শট রাখা হয়েছিল। আর সেখান থেকেই শুরু হয় আমার ওপর অনাচার।

অভিনেত্রী দাবি করে বলেন, এখানেই শেষ নয়। তার বাবাকে ভালো কাজের সুযোগ করে দেয়ার প্রলোভন দেখাতেন তিনি। মফস্বলের মেয়ে হওয়ায় এবং ক্যারিয়ার নষ্ট হওয়ার ভয়ে এতদিন চুপ ছিলেন তিনি। সুকন্যা বলেন, তার স্বামী সাহস জোগানোয় এবং নিজের চার মাসের সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তিনি আজ সরব হয়েছেন। 

অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগ শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন প্রযোজক সুশান্ত দাস। তিনি বলেন, আমি সামাজিক মাধ্যমে পোস্টটি দেখেছি। সুকন্যা ২০১৯ সালে আমার একটি ধারাবাহিকে কাজ করেছিল। এত বছর পর হঠাৎ কেন এমন অভিযোগ তোলা হলো, তা ভেবে আমি অবাক হচ্ছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়