Apan Desh | আপন দেশ

ইসরায়েল

ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর

ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে একক সামরিক পদক্ষেপ নিতে পারে ইসরায়েল, এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন কূটনৈতিক আলোচনা চলছিল তখন এমন ইঙ্গিত দিলেন তিনি। স্থানীয় সময় বুধবার (০৫ আগস্ট) নেতানিয়াহু বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার আহমেদ ওয়াহিদির বক্তব্য থেকে স্পষ্ট, ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে চায়। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিশ্চিত করতে চান, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

০৪:৪৮ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement