Apan Desh | আপন দেশ

ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৩, ৩ মার্চ ২০২৬

আপডেট: ২১:২৩, ৩ মার্চ ২০২৬

ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

ছবি: সংগৃহীত

ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে বড় সামরিক সংঘাতে রূপ নিয়েছে। কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয় ইরানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘বড় ধরনের সামরিক অভিযান’ পরিচালনা করছে।

এর আগে একই দিনে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে ইসরায়েলের এ হামলার পর দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান।

আরও পড়ুন <<>> ইরানের সঙ্গে কোনো আলোচনায় বসবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতার, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানে ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর পতন ঘটানোই চলমান সামরিক অভিযানের প্রধান উদ্দেশ্য।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব স্বার্থ এখন ইরানের হামলার বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

মধ্যপ্রাচ্যের এ সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ায় পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে। সামরিক উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি জানতে নিয়মিত আপডেটের দিকে নজর রাখার আহবান জানানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: