Apan Desh | আপন দেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৪, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৪৮, ২ মার্চ ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ইরান খাইবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছে ইরানি গণমাধ্যম।

সোমবার (০২ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এ হামলা পরিচালনা করেছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি এখন ‘অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন’। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন <<>> বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান অধিকৃত অঞ্চলে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

তাসনিম নিউজের দাবি অনুযায়ী, ইরান ইতোমধ্যে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অন্তত ১০টি ধাপ সম্পন্ন করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়